শিরোনাম :
নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

সিলেট সদরের ৩ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলার ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়নগুলো হলো- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।

এর মধ্যে সিলেট সদরের ৩ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- খাদিমনগর ইউনিয়নে ইকলাল আহমদ, খাদিমপাড়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম বিলাল ও টুকেরবাজার ইউনিয়নে রাজু গোয়ালা।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ২০ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, দায়েরকৃত আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি।

এসব কার্যক্রম শেষে আগামী ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain