শিরোনাম :
নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

বাংলাদেশের ২৫ জন শিক্ষার্থী তুরস্কে আছেন-সিলেট পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে প্রাণহানির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে। তিনি গভীর সমবেদনা জানিয়েছে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এই ফোনালাপ হয় বলে জানা গেছে।

ফোনালাপের বিষয়ে আজ শুক্রবার সকালে সিলেটে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সিলেট নগরীর জিন্দাবাজারে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘ওরা (তুরস্ক) বলেছে যে, এখনও তো বহু লাশ নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছেন, পরবর্তীতে রিকনস্ট্রাকশন, এদের বাড়িঘর বানাবে। আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারবো। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রশংসা করেছেন যে সঠিক সময়ে আমাদরে লোকজন সেখানে গেছে। আর বলছিল যে, আমাদের লোকজন (উদ্ধারকাজে সহায়তা করতে যাওয়া) আরো কিছুদিন সেখানে থাকতে পারবে কিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা এক্সটেনশন করেছেন।’

বাংলাদেশের ২৫ জন শিক্ষার্থী তুরস্কে আছেন। ভূমিকম্পে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে সরকারের পক্ষ থেকে অর্থ সহযোগিতা করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain