শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন। রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান।

এই পূণ্যময় অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’টি পাতা একটি কুড়ির পূণ্যভূমি সিলেটে ১ মে ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার স্বাধীনতার অব্যবহতি পরেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎলাভে ধন্য প্রথম বাংলাদেশী বৌদ্ধ যুব সংগঠন। এই সংগঠনের অঞ্চল শাখা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল নেতৃবৃন্দ আগামী ৫ মে শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে যথাযথ ধর্মীয় মর্যাদা ও পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন ও সফল করার লক্ষ্যে অনুষ্ঠানের প্রধান আলোচক সিলেট সিলেট কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী মহোদয়’র সাথে সৌজন্যে সাক্ষাত করেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বরনময় চাকমা, উপদেষ্টা, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চল, তপন কান্তি বড়ুয়া (মান্না) উপদেষ্টা, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল, অধ্যাপক বরন চৌধুরী ,উপদেষ্টা, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল,উৎফল বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল,শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৩ এর আহবায়ক লিটন বড়ুয়া,যুগ্ম আহবায়ক,অংশু মারমা, প্রধান সমন্বয়কারী,পলাশ বড়ুয়া, সচিব, দিলু বড়ুয় প্রমুখ।

সাক্ষাতকালে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এই বাংলাদেশে যুগযুগ ধরে সকল ধর্মের মানুষ সহবস্থানে বসবাস করে আসছে।
এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগানকে বুকে ধারণ করে ধর্মীয় উৎসবগুলো পালন করি। এটা সম্প্রীতি, এটাই আমার সোনার বাংলাদেশ, আমরা সকলে মিলে এগিয়ে নিয়ে যাব আমাদের এই সোনার বাংলাকে। আমি সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি ও সফলতা কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain