শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৪

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। নিহতদের পরিচয় এখনো জানানো হয়নি।
মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
হেলিকপ্টারের আরোহী সামরিক কর্মকর্তারা হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তামিলনাড়ুর নীলগীরি এলাকায় সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হলেও সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াতের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।
স্থানীয় সমারিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গুরুতর আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানিয়েছেন। আহত ওই দুজনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন তারা।
এদিকে ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলতে দেখা যায়। এ ছাড়া সেখানে ধোয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়ে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain