শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেট মহানগরীর সৌন্দর্য্য রক্ষায় ছোট-বড় রাস্তার অবৈধ পার্কিং মুক্ত করার দাবি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১৫ মার্চ ২০২৪ শুক্রবার বিকাল ২.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১০ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর যানজট নিরসনে ছোট-বড় প্রতিটি রাস্তার অবৈধ পার্কিং নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরীতে যানজট সমস্যা দিনে দিনে প্রকট হয়ে উঠেছে। গাড়ির চাকা ঘোরে না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় সড়কে। রমজানে এমন দুর্বিষহ অবস্থায় নগরবাসী হাঁপিয়ে উঠেছেন। মহানগরীর ফুটপাত দখলমুক্ত হলেও অর্ধশতাধিক অবৈধ গাড়ির স্ট্যান্ড দখল করে আছে সড়ক, প্রাইভেট সবধরেরন গাড়ির পার্কিং হচ্ছে যত্রতত্র, অবৈধ গাড়ি বেড়েছে অস্বাভাবিক হারে। এ কারনে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মহানগরীর জিন্দাবাজার, জল্লারপার, লামাবাজার পয়েন্ট, জিতু মিয়া পয়েন্ট, তালতলা, বৃহত্তর বন্দরবাজার, সোবহানীঘাট, মেন্দিবাগ পয়েন্ট, শিবগঞ্জ, টিলাগড়, মেজরটিলা, শাহপরাণ, নাইওরপুল পয়েন্ট, জেল রোড পয়েন্ট, নয়াসড়ক পয়েন্ট, চৌহ্রাটা পয়েন্ট, আম্বরখানা, দর্শনদেওড়ি, মদিনা মার্কেট সহ বিভিন্ন এলাকায় যানজট বেড়ে চলছে। মহানগরবাসী এই যানজট থেকে মুক্তি চায়। বক্তারা আরো বলেন মহানগরীর বিভিন্ন মার্কেটের সামনে অযাচিতভাবে পার্কিং স্ট্যান্ড তৈরী করা হয়েছে। যা সম্পন্নরুপে অবৈধ। নগরবাসী মহানগরের সবধরনের অবৈধ পার্কিং ও যানজট সমস্যা দূরীকরনে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথ উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজন। বক্তারা সিলেট মহানগরীর সৌন্দর্য্য রক্ষায় ছোট-বড় রাস্তার অবৈধ পার্কিং মুক্ত করার দাবি জানান।

সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, মহানগর কমিটির প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু ও মকছুছুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain