শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটের একটি প্রত্যান্ত অঞ্চলের এক হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে মহানবী হযরত মুহাম্মদ (সা.) একটি নাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ঐ নারীকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

জানা গেছে, ঐ নারী সুনামগঞ্জের শাল্লা উপজেলার শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী রানী চৌধুরী। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয়টিতে পবিত্র ঈদে মিলাদিন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে নাতে রাসুল (সা.) ‘মোহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে’ পরিবেশ করেন। এসময় নাতের একটি অংশ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। প্রশংসায় করেন নেটিজেনরা।

 

শাল্লার বাসিন্দা ও সাংবাদিক আনিসুল হক চৌধুরী মুন ফেসবুকে ভিডিও শেয়ার করে লিখেন, ‘এই সম্প্রীতি ছড়িয়ে পড়ুক সমগ্র দেশব্যাপী।তিনি বলেন,আমাদের এলাকায় ধর্মীয় সম্প্রীতি নিয়ে গত ১৪ তারিখে একটি বিশাল সম্প্রীতি সমাবেশ হয়েছে।এর দুদিন পরে যখন একজন হিন্দু শিক্ষকের কণ্ঠে নবীর শানে নাতে রাসুল ভেসে আসে, সেটা নিঃসন্দেহে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।’

এ বিষয়ে পল্লবী রানী চৌধুরী বলেন, আমি ছোট সময় আমার বান্ধবীদের সাথে মিলাদ মাহফিলে যেতাম। তারাও আমাদের বিভিন্ন পূজায় আসতো। এই সুবাধে আমি বিভিন্ন ইসলামী গজল শিখেছি। পরে বড় হয়ে জানতে পারলাম এই লেখাটি জাতীয় কবি নজরুল ইসলামের। আজ আমার স্কুলে পবিত্র ঈদে মিলাদিন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবী (স.) শানে গজল গেয়েছি। আমি চাই সমগ্র দেশে সকল ধর্মের সম্প্রীতি অটুট থাকুক।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain