শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মাওলানা মাসুক আহমদ বলেছেন, মুসলমানদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। জ্ঞান অর্জনের মাধ্যমে ইতিহাসের সেরা হওয়ার প্রতিযোগিতায় মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। মাদ্রাসা শিক্ষা হচ্ছে বিশে^র প্রাচীন শিক্ষাব্যবস্থা। কিন্তু বর্তমানে অনেকে এটাকে অনগ্রসর বলে হেয় করার চেষ্টা করে। মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের সাফল্যের মাধ্যমে তাদের এ ধারণাকে ভুল প্রমাণ করেছে। তিনি শিক্ষার্থীদের দায়ী ইলাল্লাহ হিসেবে ময়দানে ভূমিকা পালন করার আহবান জানান।
তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষা-বর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার আদর্শ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা শিবিরের সভাপতি হিফজুর রাহমান মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারি মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শিবিরের অফিস সম্পাদক শহিদুল ইসলাম সাজু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর শিবিরের সাবেক সাহিত্য ও দাওয়া সম্পাদক হাফিজ আশরাফ উদ্দিন, সিলেট মহানগর শিবিরের স্পোর্টস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পাঠানটুলা জামেয়া শিবিরের সভাপতি কাউসার হামিদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain