শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

দূর্গাপূজা উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’র বস্ত্র উপহার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: mআমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারো আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন। বিএনপি আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি নির্বিঘ্নে সনাতন ধর্মালম্বীদের পুজা উদযাপন করার আহবান জানান। যে কোন নাশকতা স্থানীয় বিএনপি প্রতিরোধ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি সোমবার সিলেটের কোতোয়ালী থানাধীন ৪৫টি ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীদের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় উপহার প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ।
এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু’র সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দ দাসের পরিচালনায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর পূজা উপযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য কল্যাণ পরিষদের সাবেক ট্রাস্টি বাবু নিহার রঞ্জন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain