শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরীর ইফতার অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পেশাজীবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। (২৮ এপ্রিল) বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট এম. এ সালেহ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সভাপতি এডভোকেট কবির আহমদ এর পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মহানগর শাখার ধর্ম বিষয়ক হাফিজ আজাদুর রহমান।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ূয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. শামসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি বার কাউন্সিল মেম্বার এ.এফ.এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান, সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) শিবলী মোহাম্মদ সাদেক, কেন্দ্রীয় সদস্য ও বি-বাড়িয়া জেলা আহ্বায়ক পীরজাদা সৈয়দ জুবায়ের আহমদ, কেন্দ্রীয় সদস্য হাসান ইমাম, প্রকৌশলী সেতু বড়ূয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নশামসুজ্জামান কবির, মহানগর জাতীয় পার্টির উপদেষ্টা এডভোকেট ফয়জুল ইসলাম রানা, সহ-সভাপতি লিয়াকত আলী খান, এডভোকেট বিজিত লাল তালুকদার, এডভোকেট আকমল খান, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট সাদিদুর রহমান রিপন, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট সায়েম খান, এডভোকেট একরামুল হাসান শিরু, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট সেলিম মিয়া, এডভোকেট দেব ব্রত চৌধুরী লিটন, এডভোকেট লিনয় কান্তি দাস, এডভোকেট সেলিম মিয়া, এডভোকেট রফিক আহমদ, এডভোকেট বাপ্পিসহ অসংখ্যা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে কোর্ট মসজিদের ইমাম কর্তৃক মোনাজাত পরবর্তীতে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain