শিরোনাম :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সাবেক অর্থমন্ত্রীর কফিনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ মে, ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার (১ মে) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে রাখা প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের কফিনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মোঃ এরশাদ খানের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার আহবায়ক মোহাম্মদ জিয়া ও যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ খানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজার নামাজে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain