শিরোনাম :
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

নদী ভাঙ্গনের কবলে থেকে পীরপুর গ্রাম কে রক্ষা করতে হবে: বাসদ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুরমা নদীর ভাঙ্গনে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের পীরপুর গ্রাম (বর্তমান সিসিক এর ৩৯নং ওয়ার্ডকে রক্ষার আহ্বান জানিয়েছন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। (২৬ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায় বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে ভাঙ্গন কবলিত পীরপুর গ্রাম পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক মনজুর আহমদ, শ্রমিক ফ্রন্ট নেতা বেলাল হোসেন, হারুন মিয়া, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, কুটি মিয়া, প্রমূখ।

এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য এনামুল হোসেন, মোঃ সিরাজুল হক, হাজী মোক্তার আহমদ, আলী হোসেন, আব্দুস সোবহান, আহসান উল্লাহ, জাবেদ আহমদ, মতিউর রহমান, আবুল খায়ের, আবুল কালাম, সাব্বির আহমদ, আবুল আসাদ,আবু বাসার প্রমুখ।

এসময় বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, একদিকে সরকার জাঁকজমকভাবে নদী দিবস পালন করছে। অন্যদিকে গত ৫০ বছরে দূষণ, ভূমিদস্যুদের আগ্রাসন, অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন , সেতু, কালভার্ট ও সুইসগেট নির্মাণের ফলে দেশের সহ¯্রাধিক নদ-নদী বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তালিকায় থাকা মোট ৩৮৩টি নদীর অনেকগুলোর অবস্থাও সংকটাপন্ন।

আবু জাফর আরো বলেন, সুরমা নদীর ভাঙ্গনে টুকেরবাজার এলাকার পীরপুর গ্রাম ক্ষতিগ্রস্ত হলেও রক্ষার জন্য অতীতে তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজারসহ শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গিয়েছে এবং কয়েকশত পরিবার নদী ভাঙ্গনে হুমকির মধ্যে আছে। আবু জাফর, অবিলম্বে পীরপুর গ্রাম কে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথভাবে পূনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain