শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেটে জাতিসংঘের সহায়তা পেল তিনশ পরিবার

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার তিনশত মৎস্যজীবি ও মৎস্য চাষী পরিবারকে সহায়তা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। প্রতি পরিবারকে সাড়ে চার হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)—এর জরুরি ও পুনর্বাসন কার্যক্রমের জন্য বিশেষ তহবিল (এসএফইআরএ) থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত জুনে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চল। বন্যার পর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করে। সংস্থাটির কর্মকর্তারা স্থানীয় প্রশাসন (ইউএনও) ও মৎস্য অধিদপ্তরের সাথে ধারাবাহিক বৈঠক করেন।

পরে সহায়তা কার্যক্রমের জন্য সিলেট জেলার বালাগঞ্জ ও গোয়াইনগাট, সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলাকে নির্বাচন করা হয়। এসব উপজেলার ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও মৎস্যচাষীদের তালিকা স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়। এরপর গত পরশু, বৃহস্পতিবার এসব পরিবারকে সহায়তা প্রদান করা হয়।

সহায়তাপ্রাপ্ত পরিবারগুলোর মধ্যে পঞ্চাশ ভাগ ছিল নারী প্রধান পরিবার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain