শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেটের বিপুল পরিমান ভারতীয় ক্রীমসহ ২জন গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় তৈরী বিভিন্ন ধরণের ক্রীম এবং ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে। এ সময় ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার শিলক এলাকার মৃত মো. নুর এর ছেলে সরোয়ার আলম (৪৮)। সে বর্তমানে সিলেট কোতোয়ালী থানার সোবহানীঘাট যতরপুর ৪৬/এ নবপুষ্প আবাসিক এলাকার বাসিন্দা। অপরজন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার বেলানগর এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইমন (২২)। ইমন বর্তমানে সিলেট কোতয়ালী থানার কালীঘাটস্থ ফয়সল মিয়ার বাসা, ৪র্থ তলা ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

এসএমপি, সিলেট দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে চোরাকারবারী চোরাচালানের মাধ্যমে বিদেশী পন্য পিকআপ গাড়ী যোগে সিলেট হইতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় সিলেট হইতে ঢাকাগামী মালামাল বহনকারী ১টি মিনি পিকআপ গাড়ী থামানোর জন্য সিগন্যাল দিলে মিনি পিকআপ গাড়ীটি সিগন্যাল অমান্য করিয়া দ্রুতগতিতে পালানোর চেষ্টাকালে মিনি পিকআপের চালক ও হেলপারকে আটক করেন।

এসময় তাদের পরিবহনকৃত মিনি পিকআপ গাড়ী তল্লাশীকালে ১৮টি খাকি রংয়ের কার্টুনে ১ হাজার ৮০০ পিস Nevia Soft Cream, ২০টি খাকি রংয়ের কার্টুনে ১০ হাজার ৮০০ পিস Skin Shine Cream, 15ml সহ ১টি সাদা কালারের টয়োটা মিনি পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঠ-১৪-০১০৫ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৮, তাং-২৪/১০/২০২২খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি মামলা করা হয়েছে।

এসএমপি দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain