শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

কোম্পানীগঞ্জে রাতের আধাঁরে দুর্বৃত্তের আগুনে পুড়ল অটোরিকশা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে রাতের আঁধারে আগুন দিয়ে আল আমিন নামের এক চালকের জীবিকার একমাত্র অবলম্বন সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।উপজেলার নভাগী গ্রামের অটোরিকশা চালক আল আমিনের নিজ বাড়ির সামনে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশা আল আমিন জানান, কে বা কারা রাতের আঁধারে আমার সিএনজি চালিত অটোরিকশা আগুন দিয়ে চলে যায়। আমি মধ্যরাতে লোকজনের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।তিনি বলেন, ঋণ করে গাড়িটি কিনছিলাম, আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল গাড়িটা। নিজে চালিয়ে সংসারের খরচ চালাতাম। এখন একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain