শিরোনাম :
মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

জাতীয় ঈদগাহে সাহাবুদ্দিন আহমদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।

জানাজায় উপস্থিত ছিলেন- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ অসংখ্য মানুষ।

এ সময় সাবেক রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

 

এদিকে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের প্রথম জানাজা শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামের নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain