শিরোনাম :
নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৩৩ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ‘ বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সিলেটে ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ বোয়ালখালী প্রেসক্লাবের সংবর্ধনা সভায়-চিন্ময় বড়ুয়া জাতীয় অর্থনীতিতে সিংহভাগ অবদান রাখছে পোশাক শিল্প বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: দেশব্যাপী বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে বৃক্ষমেলা পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুরা।

গত শুক্রবার ২৮ আগস্ট সিলেটে আয়োজিত বৃক্ষমেলায় এসএসসি ’৯১-এর বন্ধুরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। তাঁরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। পরে সংগৃহীত চারা রোপণের মাধ্যমে তাঁদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় বন্ধুরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের বন্ধুত্বের বন্ধনকে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।

এসএসসি ’৯১-এর বন্ধুরা জানান, বৃক্ষমেলা থেকে সংগ্রহ করা চারা নিজ নিজ এলাকায় রোপণ ও পরিচর্যার পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে। পরিবেশ সুরক্ষায় তাঁদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এসএসসি ’৯১-এর বন্ধুদের মধ্যে সাদ জাবেদ, মোহাম্মদ সানা উল্লাহ,শিব্বির আহমেদ,ইয়াকুব আলী মিন্টু (কেরানীগঞ্জ ঢাকা),মাসুদ আহমেদ ও উৎফল বড়ুয়া।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain