শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

পুকুরে ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে বোনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে রুবাইয়া জান্নাত রিমি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শফিকুল ইসলাম।

নিহত রুবাইয়া জান্নাত রিমি উপজেলার বেতদিঘী ইউনিয়নের চকএনায়েতপুর মাদিলাহাট গ্রামের মো.রফিকুল ইসলামের মেয়ে। সে চলতি বছরে উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

গতকাল সোমবার দুপুর দেড়টায় উপজেলার বেতদিঘি ইউপির মাদিলাহাট চকএনায়েতপুর গ্রামে এই মার্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পরিবারের কয়েকজনের সঙ্গে করে রিমি তাদের নিজ বাড়ীর পুকুরে ছোটভাই মুরছালিনকে নিয়ে গোলস করতে যায়। এ সময় ছোট ভাই পুকুরের পানিতে ডুবে যেতে দেখে নিজে পুকুরে ঝাঁপ দেয়। তবে ছোটভাইকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারলেও নিজেকে রক্ষা করতে পারেনি রিমি। সে পুকুরের পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ রিমি পানি থেকে উঠে না আসায় লোকজন পানিতে নেমে তার মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.শফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain