শিরোনাম :
শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৩৩ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ‘ বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সিলেটে ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি

গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে এসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকা থেকে সিলেটের দিকে নৌকাযোগে ভারতীয় জিরা পাচারের খবর পায়। পরে সরকারি স্পিডবোট নিয়ে পুলিশ নৌকাটিকে ধাওয়া করলে চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৯৩০ কেজি (৩১ বস্তা) ভারতীয় জিরা ও ২৫ অশ্বক্ষমতার ইঞ্জিনসহ প্রায় ৪৫ ফুট দীর্ঘ কাঠের বারকি নৌকা জব্দ করা হয়। জব্দ জিরার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতকদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain